শ্রমিকের ‘আত্মহত্যা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চান্দগাঁও এলাকার নূর নগর হাউজিং এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সাইফুল ইসলাম (১৮)। বাড়ি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার প্রজেক্ট ফুলবাগানে। পুলিশ ধারণা করছে, নূর নগর হাউজিং এলাকার নির্জনে গিয়ে সাইফুল কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। চান্দগাঁও থানার ওসি সৈয়দ মো. আহসানুল ইসলাম বলেন, ‘আলামত দেখে মনে হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।