শ্রাদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রা ভট্টাচার্যসাবেক সাংসদ ও নারীনেত্রী চিত্রা ভট্টাচার্যের শ্রাদ্ধানুষ্ঠান আজ ৮ ডিসেম্বর বুধবার। এ উপলক্ষে আজ ঢাকেশ্বরী মন্দিরে ও আগামী শনিবার ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে পারলৌকিক ক্রিয়া-উত্তর সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চিত্রা ভট্টাচার্য গত ২৮ নভেম্বর কলকাতায় পরলোকগমন করেছেন। তিনি প্রয়াত বিচারপতি দেবেশ ভট্টাচার্যের সহধর্মিণী এবং অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, পদার্থবিদ দেবদর্শী ভট্টাচার্য ও দেবলীনা রায়ের মা। চিত্রা ভট্টাচার্য ১৯৯৬-২০০১ সময়কালে জাতীয় সংসদের টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছিলেন। এ সময় তিনি সংসদের অর্থবিষয়ক স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সহসভানেত্রী এবং এ সংস্থার উপদেষ্টাসহ লিগ্যাল এইড উপপরিষদের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত ছিলেন। এ ছাড়াও তিনি রামকৃষ্ণ মিশন, গান্ধী আশ্রম ট্রাস্ট (নোয়াখালী), ঢাকা অনাথ আশ্রম, প্রবর্তক সংঘ (চট্টগ্রাম), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘসময় অগ্রণী দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।