শ্রাদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিলীমা মজুমদার ও স্মৃতিকনা সাহা
পাক্ষিক অর্থকাগজ-এর সম্পাদক প্রণব মজুমদারের মা নিলীমা মজুমদার ও স্ত্রী স্মৃতিকনা সাহার আদ্যশ্রাদ্ধ আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে রাজধানীর স্বামীবাগে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, কুমিল্লা শহরের ঠাকুরপাড়ার শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম এবং চাঁদপুরের শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দিরে প্রার্থনা ও ভোজের আয়োজন করা হয়েছে। অবিভক্ত ত্রিপুরার ব্রিটিশবিরোধী ভারত ছাড় আন্দোলনের সংগঠক ও বিশিষ্ট নাট্যশিল্পী প্রয়াত কালীকৃষ্ণ মজুমদারের সহধর্মিণী নিলীমা মজুমদার (৯৩) গত ৩০ জুলাই চাঁদপুরে তাঁর মেজ ছেলের বাসভবনে পরলোকগমন করেন। অপরদিকে ৪ আগস্ট বিকেলে রাজধানীর গোপীবাগের বাসায় পরলোকগমন করেন স্মৃতিকনা সাহা। বিজ্ঞপ্তি।