শ্রাদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিয়া বসু
ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা অমিয়া বসুর (৮৩) শ্রাদ্ধানুষ্ঠান আজ শুক্রবার। এ উপলক্ষে ফরিদপুর শহরের ওয়েস্টার্ন পাড়ায় আদ্যশ্রাদ্ধ, গীতা পাঠ, ব্রাহ্মণ ভোজনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দুপুরে এলাকার মদন গোপাল আঙিনায় স্বজাতি ভোজ অনুষ্ঠিত হবে। গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে ওয়েস্টার্ন পাড়ায় ছোট ছেলে বরুণ বসুর বাড়িতে তিনি মারা যান। অমিয়া বসুর আরেক ছেলে দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। ফরিদপুর অফিস