শ্রীকাইলে নতুন স্তরে গ্যাস পেল বাপেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের একটি নতুন স্তরে গ্যাস পেয়েছে বাপেক্স। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এই স্তর থেকে ১৭ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উঠতে শুরু করেছে।গত রাতে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ প্রথম আলোকে জানান, কুমিল্লার মুরাদনগরের এই ক্ষেত্রটিতে ১৩ জুলাই প্রথম একটি স্তরে গ্যাস পাওয়া যায়। তখনই বলা হয়েছিল, খননের সময় আরও একটি স্তরের সন্ধান পাওয়া গেছে। ১৭ দিন পর সেখান থেকে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস তোলা শুরু হয়েছে। এই গ্যাসক্ষেত্রটি একটু ওপরের দিকে। এখন এই গ্যাসক্ষেত্র থেকে আগামী নভেম্বর নাগাদ প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা সম্ভব হবে।পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর জানান, নতুন এই স্তরটি দুই হাজার ৯৬৩ মিটার থেকে শুরু ২৫ মিটার পুরু। এর মধ্যে মাত্র সাত মিটার থেকে গ্যাস প্রবাহিত হচ্ছে। পরে এটি থেকে আস্তে আস্তে আরও গ্যাসের প্রবাহ বাড়ানো হবে।