শ্রীকুণ্ডেশ্বরী পূজা আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকুণ্ডেশ্বরী পূজা আগামীকাল শুক্রবার চট্টগ্রামের রাউজান থানার ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরীতে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে শুক্রবার রাতে কুণ্ডেশ্বরী প্রাঙ্গণে ধর্মসভা, আতশবাজি প্রদর্শনী ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। পূজা উপলক্ষে কুণ্ডেশ্বরী প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক শ্রীপ্রফুল্ল রঞ্জন সিন্‌হা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।