শ্রীকুণ্ডেশ্বরী পূজা কাল
হিন্দুধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম শ্রীকুণ্ডেশ্বরী পূজা আগামীকাল ৪ নভেম্বর, শুক্রবার চট্টগ্রামের রাউজান থানার ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।পূজা উপলক্ষে দিনব্যাপী প্রসাদ বিতরণ ও বিশাল মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় বাহারি আতশবাজি প্রদর্শনী ও ঐতিহ্যবাহী আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ পূজা অনুষ্ঠানে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটে।মেলা উপলক্ষে কুণ্ডেশ্বরী ভবনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবছরের মতো ধর্মসভা ও স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা দেওয়া হবে এবং রাতে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।কুণ্ডেশ্বরী প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক লায়ন প্রফুল্ল রঞ্জন সিন্হা এ পূজা উপলক্ষে দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন এবং পূজা অনুষ্ঠানটি প্রতিবছরের ন্যায় সর্বতোভাবে সাফল্যমণ্ডিত করার জন্য সব ভক্ত-অনুরাগীদের আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।