শ্রীকৃষ্ণের অন্তর্ধান দিবস উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান ও প্রার্থনা সভার মধ্য দিয়ে গত শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধান দিবস উদ্যাপন করেছে গীতা রেনেসাঁস বাংলাদেশ। আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে ছিলেন সমাজকল্যাণমন্ত্রী মো. এনামুল হক মোস্তফা শহীদ, সাবেক সচিব হেমায়েত উদ্দিন তালুকদার, বর্তমান সচিব মিহির কান্তি মজুমদার ও রণজিৎ কুমার বিশ্বাস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সমন্বয়ক ফণীভূষণ চৌধুরী। কৃষ্ণদাস অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ব শান্তি ও বিশ্ব মানবতার মুক্তি কামনা করা হয়। বিজ্ঞপ্তি।