শ্রীঙ্গলে মুরগির বাচ্চার দাম বৃদ্ধির প্রতিবাদে খামারিদের মানববন্ধন
ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার চৌমোহনায় মানববন্ধন করেছেন পোলট্রি খামারিরা। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন।শ্রীমঙ্গল পোলট্রি বিজনেস অ্যাসোসিয়েশন ও পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ, সিলেট বিভাগীয় কমিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে উপজেলার ২৫০ জনেরও বেশি খামারি অংশ নেন।মানববন্ধনে খামারিরা বলেন, পোলট্রি ব্রিডার্স অ্যাসোসিয়েশন এত দিন ৫৫ টাকায় বাচ্চা বিক্রি করেছে। কিন্তু সাত দিনে দাম বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে। অথচ গত ৩১ মে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এক দিনের ব্রয়লার বাচ্চার দাম ৩০ টাকা ও লেয়ার বাচ্চার দাম ৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ সিদ্ধান্ত ১৫ জুন থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত না মেনে ব্রিডার্স অ্যাসোসিয়েশন খামারিদের কাছ থেকে ইচ্ছামতো দাম আদায় করছে।