শ্রীনগরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছিতে মাওয়া সেতু প্রকল্প এলাকা থেকে গতকাল শুক্রবার সিএনজিচালিত অটোরিকশার চালক বিপ্লব মোল্লার (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে দোগাছিতে বালুর নিচে বিপ্লবের লাশ চাপা দেওয়া ছিল। গত কয়েক দিনের বর্ষণে বালু সরে গিয়ে লাশটি বের হয়ে আসে। গতকাল বেলা ১১টার দিকে আশপাশের লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ পচা-গলা লাশটি উদ্ধার করে। বিপ্লবের পরিবারের লোকজন শার্ট-প্যান্ট ও আংটি দেখে লাশটি শনাক্ত করে।