শ্রীনগরে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের শ্রীনগরের বাসভবন থেকে ওই কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন কমিটি ঘোষণা করেন।
দলীয় সূত্র জানায়, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের পাল্টা কমিটিতেও আজিম হোসেন খানকে সভাপতি এবং জাকির হোসেনের পরিবর্তে রুবেল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আর শ্রীনগর কলেজ শাখায় পাভেল মোল্লাকে সভাপতি ও শামীম হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।
এর আগে ১৯ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের স্বাক্ষরে কোনো কাউন্সিল ছাড়াই কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে আজিম হোসেন খান ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে কলেজ শাখায় আরিফুল ইসলামকে সভাপতি ও জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।