শ্রীনগরে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
আজ আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন ভূঁইয়ার সমর্থকেরা কোলাপাড়া ইউনিয়নের ওই কেন্দ্রে ঢুকে জোর করে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। পরে প্রশাসনের কর্মকর্তা ওই কেন্দ্রে গিয়ে ভোট গ্রহণ স্থগিত করে দেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।