শ্রীনগরে ছাত্রলীগের নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরায় গতকাল সোমবার প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়েছেন। জাহাঙ্গীর বাঘরা ইউনিয়ন ছাত্রলীগের এবার সভাপতি প্রার্থী। পুলিশ জানায়, জাহাঙ্গীরকে কী কারণে গুলি করা হয়েছে, তার কারণ জানা যায়নি।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বেলা দুইটার দিকে জাহাঙ্গীর বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের ১০-১২ জন সন্ত্রাসী তাঁকে পথরোধ করে ঘিরে ফেলে। এ সময় তারা জাহাঙ্গীরকে খুব কাছ থেকে তিন রাউন্ড গুলি করে এবং কুপিয়ে জখম করে।প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, জাহাঙ্গীরের হাতে, পিঠে ও বুকে গুলি লাগে। এ সময় সন্ত্রাসীরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।