শ্রীনগরে জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাঢ়া এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে গতকাল সোমবার সকালে তল্লাশি চালিয়ে ৩০০ কেজি জাটকা জব্দ এবং দুজনকে আটক করে হাইওয়ে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন জাটকা বিক্রেতা নুরুল ইসলাম মল্লিক (৬০) ও ট্রাকচালক হাফিজুল ইসলাম (৩৫)। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। হাঁসাঢ়া ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন জানান, পিরোজপুর থেকে ট্রাকে করে ওই জাটকা ঢাকায় নেওয়া হচ্ছিল। হাঁসাঢ়া এলাকায় ট্রাকের গতিরোধ করে তাতে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ।