শ্রীনগরে পানিতে ডুবে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ দয়াহাটা গ্রামে গতকাল সোমবার সকালে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে পানিতে ডুবে বাবা ও ছেলে দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে।পুলিশ জানায়, দেউলভোগ দয়াহাটা গ্রামের মিজান মোড়ল (৩৩) তাঁর ছেলে ওমর ফারুককে (৭) গতকাল সকাল নয়টার দিকে দয়াহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য বাড়ির কাছ থেকে নৌকায় করে নিয়ে যাচ্ছিল। এ সময় নৌকায় রনি ও আকাশ নামে ১০-১২ বছরের আরও দুজন ছিল। পথিমধ্যে হঠা ৎ নৌকাটি ডুবে গেলে বাবা মিজান মোড়ল ও তাঁর ছেলে ওমর ফারুক নিখোঁজ হয়। রনি ও আকাশ সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।