শ্রীনগরে বাস খাদে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের হাঁসাড়া এলাকায় গতকাল বুধবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহত লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহত দুজন হলেন জেলার সিরাজদিখান উপজেলার ঘোড়ামারা গ্রামের সুকুমার মল্লিকের ছেলে সীমান্ত (১৬) ও শ্রীনগর উপজেলার কেয়টখালী গ্রামের জামিল ব্যাপারীর ছেলে শহিদুল (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে মাওয়াগামী আপন পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাঁসাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ১২ জন আরোহী আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সীমান্ত ও শহিদুল মারা যায়।
শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সামসুজ্জামান সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।