শ্রীনগরে বাসের চাপায় দুই পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর ফেরিঘাট এলাকায় গতকাল বৃহস্পতিবার বাসের চাপায় দুই পথচারী নিহত ও ১০ যাত্রী আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলো ইউসুফ আলী (১৫) ও কাঠমিস্ত্রি অনিল সূত্রধর (২৫)। ইউসুফের বাড়ি শ্রীনগরের বালাসুর গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাওয়া ফেরিঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মেঘনা পরিবহনের একটি বাস। বাসটি শ্রীনগর-দোহার বাইপাস সড়কের কাছে অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের চাপায় দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। আহত ১০ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।