শ্রীনগরে যুবকের দুই চোখ তুলে নিয়েছে দুর্বৃত্তরা
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের কামারগাঁও গ্রামে গতকাল সোমবার সকালে জাকির হোসেন (৩৬) নামের এক যুবকের দুই চোখ তুলে নিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, জাকিরের বিরুদ্ধে থানায় হত্যা, চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে এ পর্যন্ত পাঁচটি মামলা পাওয়া গেছে। তাঁর সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েন। গতকাল সকাল সাড়ে পাঁচটার দিকে জাকিরকে কামারগাঁও সড়কে একা পেয়ে স্থানীয় লোকজন তাঁর দুই চোখ উপড়ে ফেলেন। খবর পেয়ে স্বজনেরা জাকিরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেজাউল করিম বলেন, সকাল সাড়ে আটটার দিকে জাকিরকে হাসপাতালে আনা হয়। ওই সময় তাঁর দুই চোখই উপড়ানো ছিল। তাঁর বুকে একটি আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসির সঙ্গে দ্বিমত পোষণ করে কামারগাঁও গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে জাকিরের সঙ্গে তাঁর সহযোগীদের বিরোধের সৃষ্টি হয়। তাঁরাই সকালে জাকিরের দুই চোখ তুলে নেন।
চোখ উপড়ে ফেলার ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেননি বলে জানিয়েছেন ওসি মাহবুবুর রহমান।
জাকির হোসেনের নামের ওই যুবকের দুই চোখ তুলে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান।