শ্রীনগরে রাবেয়া খাতুনের একক বইমেলা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের নিজ গ্রাম মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে আজ শুক্রবার তাঁর একক বইমেলা অনুষ্ঠিত হবে। লেখিকার ৭৮তম জন্মদিনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘রাবেয়া খাতুন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’। সকালে ষোলঘর একেএসকে উচ্চবিদ্যালয়ে বইমেলার উদ্বোধন করবেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। দিনব্যাপী আয়োজনে মেলার পাশাপাশি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। মেলায় বিশিষ্ট সাহিত্যিক ও প্রকাশকেরা অংশ নেবেন। বিজ্ঞপ্তি।