শ্রীনগরে সংঘর্ষে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে আক্কাস মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। এ ঘটনায় ষোলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, এলাকার মোকাজ্জল ও জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সকালে জলিল ও তাঁর ভাই আক্কাস ষোলঘর বাজারে যাচ্ছিলেন। পথে তাঁদের ওপর হামলা করেন মোকাজ্জল ও তাঁর লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আক্কাসসহ ১০ জন গুরুতর জখম হন। এঁদের মধ্যে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পর আক্কাস মারা যান।