শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেওয়াতখালী নামক স্থানে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন, শাহজাহান মিয়া (৪০) ও তাঁর স্ত্রী নাসিমা বেগম (৩৫) এবং পিকআপ ভ্যানের চালক মো. আলী (২৫)।স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ঢাকা থেকে শ্রীনগরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।সূত্র জানায়, নাসিমা আক্তার ও ভ্যানচালক মো. আলী ঘটনাস্থলেই মারা যান। আর শাহজাহানকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান।দুর্ঘটনায় একটি শিশু আহত হয়েছে। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত দম্পতি পিকআপের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।স্থানীয় সূত্র জানায়, শাহজাহান ও নাসিমা বেগমের বাড়ি শ্রীনগর উপজেলার দেলভোগ এলাকায়। নিহত চালক মো. আলীর বাড়ি মাদারীপুরের শিবচরে।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, শাহজাহান নতুন বাড়ি নির্মাণ করছিলেন। গতকাল তিনি পিকআপে করে বাড়ির মালামাল নিচ্ছিলেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।