শ্রীপুর পৌর বিএনপির আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ১১ জুন চারদলীয় জোটের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় রাঙা প্রভাত সাহিত্য ও ক্রীড়া সংঘের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।শ্রীপুর পৌর বিএনপির সভাপতি কাজী খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির সরকার, সফিকুল ইসলাম আকন্দ, শহিদুল্লাহ শহিদ, এস এম আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন বেপারী, রফিকুল ইসলাম, মুজাহিদুল কবির প্রমুখ।