শ্রীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুর পৌরসভার কর্মচারী মো. মোবারক হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রোববার পৌর ভবনের সামনে মূল সড়কে মানববন্ধন করেন তাঁরা।পৌরসভার সচিব মো. মনিরুজ্জামান জানান, ৭ মার্চ রাতে কর আদায়কারী মোবারক হোসেন (৩৯) ও তাঁর স্ত্রী দিলারা খাতুন (৩০) উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে হামলার শিকার হন। গ্রামে ওই দম্পত্তির বাড়ির সামনে একটি নিরিবিলি স্থানে বসে মাদকসেবীরা নেশা করছিল। মোবারক হোসেন তাদের বাধা দিলে মাদকসেবীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁর চিৎকারে তাঁ স্ত্রী দিলারা খাতুন বেরিয়ে এলে সন্ত্রাসীরা তাঁর ওপরও হামলা করে। পরে তাঁদের গুরুতর আহতাবস্থায় ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী মোবারক হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিন ৮ মার্চ শ্রীপুর থানায় কেওয়া চন্নাপাড়া এলাকার তারিফ, শরীফ, আরিফ, আবুল কাসেম, রুস্তম আলীসহ অজ্ঞাতনামা আরও আটজনের বিরুদ্ধে মামলা করা হয়।পৌর সচিব আরও জানান, হামলার পর চার দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারী মানববন্ধন করেন।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। সন্ত্রাসীরা সবাই পলাতক রয়েছে।