শ্রীপুর-বরমী সড়কে যান চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীপুর-বরমী সড়কের দুটি ভাঙা কালভার্ট সংস্কার করায় গতকাল থেকে এ সড়কে যানবাহন চলাচল আবার শুরু হয়েছে। প্রায় ১৮ দিন এ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভা ও বাস মালিক সমিতির উদ্যোগে এ সড়কের কালভার্টগুলোর সাময়িক সংস্কার করা হয়।উপজেলা প্রকৌশলী আবদুল বারেক হাওলাদার প্রথম আলোকে জানান, এ সড়কের দুটি কালভার্ট স্থায়ীভাবে সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দরপত্রও আহ্বান করা হয়েছে। ঈদের পর সংস্কারকাজ শুরু হবে।