শ্রীপুরে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন এলাকা থেকে গতকাল রোববার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী জানায়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি সপ্তাহ খানেক আগে থেকে গাড়ারন এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি কারও সঙ্গে কথা বলতেন না। গতকাল ভোরে এলাকাবাসী বরমী সড়কের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কোনো গাড়ির ধাক্কায় তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।