শ্রীপুরে আ. লীগের সাধারণ সম্পাদক হামলায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুষকৃতকারীদের হামলায় আহত হয়েছেন। তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার রাত আটটায় শ্রীপুরের শৈলাট নতুন বাজার মোড়ে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভূঁইয়া জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে শৈলাট গ্রামের মজিবুরের নেতৃত্ব্বে তার সহযোগিরা এ হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।