শ্রীপুরে আখখেতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরের উত্তর পেলাইদ এলাকায় তমিজ উদ্দিন সরকার নামে এক কৃষকের চার একর জমির আখখেতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার বেলা দুইটার দিকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।এ ব্যাপারে মাওনা চৌরাস্তা মুরগিমহালের ছমির উদ্দিনের ছেলে সুজন মিয়া, নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর গ্রামের গৌর চন্দ্র দাস, তাঁর ছেলে সুমন, ছমির উদ্দিনসহ চার-পাঁচজনের নামে শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে।কৃষক তমিজ উদ্দিন সরকার জানান, চলতি মৌসুমে উত্তর পেলাইদ এলাকায় ইজারা নিয়ে ১৭ একর জমিতে তিনি আখের চাষ করেন। কয়েক দিন পরেই তাঁর আখ কাটার কথা ছিল। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিরা পরিকল্পিতভাবে তাঁর আখখেতে অগ্নিসংযোগ করেন। এতে তাঁর চার একর জমির আখ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কমপক্ষে ১২ লাখ টাকার আখ পুড়ে গেছে বলে জানান তিনি।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কৃষক তমিজ উদ্দিন সরকার চিহ্নিত চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।