শ্রীপুরে আরও এক ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর পৌরসভার একটি বাড়িতে ডাকাতির ঘটনায় আট ডাকাতকে গ্রেপ্তারের পর আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে সদর উপজেলার বাড়ি থেকে মো. হাসানকে (৫৬) গ্রেপ্তার করা হয়।হাসানকে গতকাল মঙ্গলবার আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে শ্রীপুর থানার পুলিশ।থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, হাসান একাধিক ডাকাতি মামলার আসামি। সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পান। সন্দেহজনকভাবে তাঁকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর শ্রীপুর পৌরসভার আতিকুর রহমান মণ্ডলের বাসায় ডাকাতি হয়। ওই বাসায় লুণ্ঠিত মালামাল মাধখলা বনে ভাগ-বাটোয়ারা করার সময় এলাকাবাসী তাদের আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।