শ্রীপুরে এক বাড়িতে ডাকাতি, আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা কুপিয়ে একজনকে আহত করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।গৃহকর্তা জালাল উদ্দিনের ছেলে আবুল হোসেন জানান, কমপক্ষে ১৫ জন ডাকাতের একটি দল মাটির তৈরি বাড়ির একটি জানালা ভেঙে ভেতরে ঢোকে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বাড়ির ভাড়াটিয়া আবদুল মজিদের (২৫) ঘর থেকে নগদ ৬০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল লুট করে ডাকাতেরা। এ সময় বাধা দেওয়ায় ডাকাতেরা আবদুল মজিদকে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জরুরি বিভাগের চিকি ৎ সক ফারহান ইমতিয়াজ জানান, আবদুল মজিদের শরীরের একাধিক স্থানে জখম হয়েছে।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।