শ্রীপুরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোদারচালা মোড় এলাকায় গতকাল শনিবার রাতে ছুরিকাঘাতে আবদুল আউয়াল (৩৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। আউয়াল গোদারচালা গ্রামের বাসিন্দা। মামাশ্বশুর আবদুল আজিজ ছুরিকাঘাতে আউয়ালকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।নিহত আউয়ালের ছেলে মাসুদ মিয়া জানায়, পূর্বশত্রুতার জেরে গতকাল সন্ধ্যা সাতটার দিকে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান আপন মামাশ্বশুর টেপিরবাড়ী গ্রামের আবদুল আজিজ। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আউয়ালকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আউয়ালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সক।এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও আবদুল আজিজকে পাওয়া যায়নি। শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব মিয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনা শুনে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু লিখিত অভিযোগ পাননি।