শ্রীপুরে একজনকে পিটিয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে গতকাল শুক্রবার শুক্কুর আলী নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার দড়িখোঁজেখানী (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।নিহতের বাবা গিয়াস উদ্দিন জানান, জুমার নামাজের পর শুক্কুর আলী (৪০) একই গ্রামে বেয়াই (মেয়ের শ্বশুর) বাড়িতে বেড়াতে যান। সেখানে জামাতা নূরুল ইসলামের সঙ্গে তাঁরই বড় ভাই জহিরুল ইসলামের পারিবারিক বিষয় নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের থামাতে গেলে ওই পরিবারের লোকজন শুক্কুর আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে গুরুতর অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎ সক মৃত ঘোষণা করেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া গতকাল প্রথম আলোকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অভিযোগে রুবেল ও আবদুল হক নামের দুজনকে আটক করা হয়েছে।