শ্রীপুরে কৃষকের বাড়িতে ডাকাতি নারীসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার আক্তাপাড়া গ্রামে ঈমান আলী নামের এক কৃষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ অর্থসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে, ডাকাতিতে বাধা দেওয়ায় নারীসহ পরিবারের তিন সদস্যকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন: সুলতান সিকদার (৩২), কল্পনা আক্তার (২৮) ও হাসান সিকদার (২৫)। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কৃষক ঈমান আলীর ছেলে হাসান জানান, ‘রাত দেড়টার দিকে প্রায় ১৬ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়ির নির্মাণাধীন প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। বাবা যে ঘরে ছিলেন, তারা সে ঘরের দরজা ভেঙে তাঁকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে। তাঁকে হত্যার ভয়ে ছেলেরা নিজ নিজ ঘরের দরজাও খুলে দেন। পরে ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ায় তারা সুলতান, তাঁর স্ত্রী কল্পনা ও ভাই হাসানকে পিটিয়ে আহত করে। বাড়ির লোকজনের চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’ শ্রীপুর থানার ওসি আক্তারুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়নি।