শ্রীপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় ২৯ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় শ্রমিক বহনকারী একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে ২৯ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শিকার শ্রমিকদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে বেড়াইদেরচালা এলাকার সুতা উৎপাদনকারী কারখানা তাকওয়া কম্পোজিট লিমিটেডের দ্রুতগামী এ বাসটি একটি তালগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে লাইলী (২৭), ফাতেমা (২৭), জাহানারা (৩০), হাজেরা (২৬), মিনা (২০), মনজিরা (৩৬), রেহেনা (২৫), আনোয়ারা (২৪), আসমা (২২), বকুল (২৩), তৃপ্তি (২২), কল্পনা (২২), হালিমা (২২), কল্পনা (২৬), ইয়াসমিন (২০), রানা হামিম (১৮), জসীম (৩০), সাঈদসহ (২৭) আরও অজ্ঞাতনামা ১১ জন আহত হন। তাঁদের মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন জানান, আহত ব্যক্তিরা সবাই একই কারখানার শ্রমিক। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।