শ্রীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরের গাজীপুর গ্রামে গতকাল শনিবার রাতে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম লাকি আক্তার (৫৫)। তিনি ওই গ্রামের আজহার আলী মণ্ডলের স্ত্রী।নিহত লাকির দেবর মোজাম্মেল মণ্ডল জানান, তাঁদের আড়াই বিঘা জমি জোর করে অন্যত্র বিক্রির চেষ্টা করে আসছেন প্রতিবেশী বেলাল উদ্দিনের ছেলেমেয়েরা। গতকাল সন্ধ্যার দিকে বেলাল উদ্দিনের লোকজন জমির ক্রেতা নিয়ে এলে লাকি আক্তার বাধা দেন। পরে বেলাল উদ্দিনের মেয়ে সকিরণ নেছা, রাফেজা আক্তার ও ছেলের স্ত্রী আমেনা আক্তার লাঠি দিয়ে লাকিকে এলোপাতাড়ি পেটান এবং কিল-ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই লাকির মৃত্যু হয়।এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও বেলাল উদ্দিনকে পাওয়া যায়নি। শ্রীপুর থানার এসআই ওসমান গণি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত লাকির পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।