শ্রীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামে কণা আক্তার নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাঁর স্বামীসহ চারজনের বিরুদ্ধে গত রোববার মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন: কণার স্বামী জুয়েল (২২), ভাশুর রাসেল (৩৫), শ্বশুর জামাল উদ্দিন (৫৫) ও শাশুড়ি লাল বানু (৪৮)। আসামিরা সবাই পলাতক। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আসামিদের ধরতে অভিযান চলছে।