শ্রীপুরে গ্যাস লাইনে আগুন সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় গতকাল রোববার ফ্লাইওভার নির্মাণকাজের মাটি খনন করার সময় গ্যাস লাইনের পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ আগুনে একটি চায়ের দোকান, বিদ্যুতের একটি খুঁটি ও তিনটি ট্রান্সফরমারের আংশিক পুড়ে গেছে৷
আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে৷ এ সময় গ্যাস লাইনের চারটি প্রধান সংযোগ লাইন বিচ্ছিন্ন³ করে দেওয়া হয়৷ এ ঘটনার পর থেকে মাওনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে৷
এলাকাবাসী সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে৷ ওই কাজের জন্য কয়েক দিন ধরে খননযন্ত্র দিয়ে সড়কের মাঝখানে মাটি খনন করা হচ্ছে৷ বেলা সাড়ে ১১টার দিকে সবার অজান্তেই সড়কের নিচে স্থাপিত গ্যাস লাইনের পাইপ ফেটে যায়৷ এ সময় ফ্লাইওভার নির্মাণের কাজ তিন ঘণ্টা বন্ধ থাকে৷ ধারণা করা হচ্ছে, কেউ খনন করা ওই গর্তে সিগারেট বা দেশলাইয়ের কাঠি ফেলার পর আগুন ধরে গেলে গ্যাস পাইপ ফেটে যাওয়ার ঘটনাটি প্রকাশ পায়৷