শ্রীপুরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যাসের পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন করার কাজ চলছে। গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় গতকাল বিকেলে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার সময় তিতাসের ভূগর্ভস্থ পাইপলাইন ফেটে যায়। সন্ধ্যা সোয়া সাতটার দিকে পথচারীদের ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে বা অন্য কোনো কারণে ওই স্থানে আগুন ধরে যায়। এ সময় পাশের কয়েকটি দোকানে আগুন লেগে যায়।
আগুনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন।