শ্রীপুরে ঘাট থেকে দুই যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর পেলাইদ রায়েদ ঘাট থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় শ্রীপুর থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে গাজীপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাঁদের অন্যত্র হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, এলাকাবাসীর কাছে সংবাদ পেয়ে ওই স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম ইকরাম (২৭), অপরজনের (২৪) পরিচয় জানা যায়নি। ইকরামের বাড়ি বাগেরহাট জেলার মোরকাপাড়া গ্রামে। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।