শ্রীপুরে চার বাড়িতে ডাকাতি, দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে চার বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ৮-১০ জনের সশস্ত্র ডাকাত দল ওই গ্রামের পলাশ বিশ্বাস, প্রতিমা বিশ্বাস, নিরাপদ বিশ্বাস ও হরিপদ বিশ্বাসের বাড়ি থেকে অর্থ, স্বর্ণালংকারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে। পরে স্থানীয় লোকজন ফজরের আজানের সময় ঘাসিয়াড়া মসজিদের নলকূপে হাত-পা পরিষ্কার করার সময় মাদারীপুরের কালকিনির মো. ইউসুফ (২৫) ও বরিশালের মুলাদীর পূর্ব তায়খা গ্রামের রকিবুল ইসলাম ওরফে কামাল (২৪) নামের দুই ডাকাতকে আটক করে পুলিশে দেয়।