শ্রীপুরে চার মোটরসাইকেল ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী থেকে চার মোটরসাইকেল ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে এলাকাবাসী গত রোববার তাঁদের পুলিশে সোপর্দ করে।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর সাড়ে চারটার দিকে তেলিহাটী-নয়নপুর সড়ক থেকে এলাকাবাসী ছিনতাইকারীদের আটক করে। পরে বেলা দুইটার দিকে পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নসকি গ্রামের শাহ জালাল (২০), ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাউলিয়া গ্রামের সফিক মিয়া (৩২), কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভবানীপুর গ্রামের মামুন মিয়া (২৫) ও সহযোগী জাহিদ (২৫)।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।