শ্রীপুরে ছিনতাই হওয়া ভোজ্যতেল ড্রামসহ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার একটি দোকান থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে ১৯ ড্রাম ভোজ্যতেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি ভোর তিনটার দিকে মাওনা চৌরাস্তার কাছে রঙ্গিলা বাজার এলাকা থেকে ট্রাকসহ এসব ড্রাম ছিনতাই হয়। ট্রাকটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ময়মনসিংহে যাচ্ছিল।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া জানান, ছিনতাই হওয়া ৩৬ ড্রাম ভোজ্যতেলের মধ্যে ১৯ ড্রাম মাওনা চৌরাস্তার সাব্বির স্টোর থেকে উদ্ধার করা হয়েছে।