শ্রীপুরে টেক্সটাইল কারখানায় ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীপুরের বৈরাগীরচালায় আমান টেক্সটাইল কারখানায় ভাঙচুর চালিয়েছেন শ্রমিকেরা। একজন শ্রমিককে মারধরের ঘটনায় গতকাল রোববার এ ভাঙচুরের ঘটনা ঘটে।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গতকাল সকালে কারখানার মানবসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন সুইং শাখার এক শ্রমিককে বিলম্বে অফিসে আসার কারণে মারধর করেন। এ সময় ওই শাখার শ্রমিকেরা তাঁর ওপর চড়াও হন। ওই কর্মকর্তাকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন শিপুল, নাজিমসহ আরও চারজন কর্মকর্তা। এরপর শ্রমিকেরা বেলা তিনটা পর্যন্ত কারখানার বিভিন্ন ফ্লোরে ভাঙচুর চালাতে থাকেন। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তারা নয় দিন ঈদের ছুটি ও ঈদের আগেই বোনাস দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকেরা শান্ত হন।এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, কারখানায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।