শ্রীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত সুজন (২৫) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নওধার গ্রামের হাসেম আলীর ছেলে। তিনি ট্রাকের চালক ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় মাওনা ওড়ালসেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে। 

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মাছবাহী একটি ট্রাক সামনে থাকা অপর একটি কাভার্ড ভ্যানের পেছনে আঘাত করলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।