শ্রীপুরে ট্রাক-লেগুনার সংঘর্ষ, নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী বাজারের সেতুর কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুর্ঘটনায় পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় মাওনা চৌরাস্তাগামী যাত্রীবাহী লেগুনা ও বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।মাওনা চৌরাস্তা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী চিকিৎসা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে অজ্ঞাতনামা দুজন ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অজ্ঞাতনামা আরও তিনজন নিহত হয়। আহত ব্যক্তিরা হলেন আল আমীন (৩৮), চম্পা (২৮), আইয়ুব আলী (২৪) ও রুহুল আমীন (২৪)। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।