শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া নতুন বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত এবং তাঁর বোন আহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার আবদুল হকের ছেলে শাহজাহান (২৮)। দুর্ঘটনায় আহত তাঁর ছোট বোনের নাম সোমা আক্তার (১৩)। গতকাল শনিবার সকাল সাতটার দিকে ওই দুর্ঘটনা ঘটে।