শ্রীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় গত শনিবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মাহফুজা আক্তার নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহফুজার স্বামী মোটরসাইকেলের চালক নজরুল ইসলাম আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে বকুলতলা এলাকায় নজরুল ইসলাম একটি বালুভর্তি ট্রাককে পাশ কাটানোর সময় এর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মাহফুজা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। মুহূর্তেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।নজরুল ইসলামের ভাই জহিরুল ইসলাম জানান, মাহফুজা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।