শ্রীপুরে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের তিন যাত্রী নিহত এবং কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার শ্রীপুরের সাতখামাইর রেলওয়ে স্টেশনের পাশে মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের কলিম উদ্দিনের ছেলে শিখর আহমেদ (২০), ট্রেনের হকার (আইসক্রিম বিক্রেতা) শহীদনগর গ্রামের মোস্তফা কামাল (৫০) এবং শ্রীপুর উপজেলার গোলাঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন উল কাদির জানান, নিহত ব্যক্তিদের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।