শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর স্টেশনের কাছে আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম সুমন মিয়া (৩০)। তাঁর গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন ওই যুবক ট্রেনে কাটা পড়লেন, তা এখনো জানা যায়নি।

গতকাল শনিবার গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় ঢাকা-দেওয়ানগঞ্জ রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়।