শ্রীপুরে ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে গত বুধবার শাহ আলম (৩০) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহ আলমের বাড়ি শ্রীপুরের বরমী এলাকায়।গতকাল বৃহস্পতিবার শাহ আলমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত পাঁট দিনের রিমান্ড মঞ্জুর করেন। শাহ আলমের কাছ থেকে মুঠোফোনের বিভিন্ন কোম্পানির সিম কার্ড, গাড়ির নাম্বার, অশ্লীল সিডি ও ডাকাতদের তালিকা উদ্ধার করা হয়েছে। শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মশিউদ্দৌলা রেজা জানান, শাহ আলম ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, খুনসহ একাধিক মামলার অভিযুক্ত আসামি।প্রায় পাঁচ মাস আগে শ্রীপুরের টেপিরবাড়ী ছাতির বাজারে গণপিটুনিতে নিহত ছয় ডাকাতের সহযোগী ছিলেন তিনি। বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদল সরকার জানান, শাহ আলম গ্রেপ্তার হওয়ায় বরমী বাজারের অধিবাসীরা মিষ্টি বিতরণ করেছে।