শ্রীপুরে ডাকাতি, সাত লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গত সোমবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা পথচারীদের কাছ থেকে নগদ টাকাসহ সাত লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতির শিকার আবদুল কাদির, কফিল উদ্দিন ও সুলতান উদ্দিন জানান, ওই দিন রাতে ১০-১৫ জনের সংঘবদ্ধ একদল মুখোশধারী ডাকাত শ্রীপুর-গোসিংগা সড়কের পাঁচলটিয়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে পথচারীদের জিমিঞ্চ করে নগদ টাকা, ১৫টি মুঠোফোন, চারটি মোটরসাইকেলসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুটে নেয়।